বিনোদন

ট্রেন্ডিংয়ে উঠে এলো ঈদের আরো একটি নাটক

একজন বৃদ্ধা মহিলার সাথে যুবক ব্যক্তির কথোপকথন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নাটকের দৃশ্য যেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে যুবক ব্যক্তি কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে বেশ কয়েকটি নাটক!

এরমধ্যে আগেই ছিলো ইমরোজ শাওনের আশিকি, মিতুল খানের কোটি টাকার চেয়ারম্যান এবং মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এই তিনটি আলোচিত নাটকের পাশাপাশি এবার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে আ

রো একটি নাটক।

নাটকটির নাম ‘ঘ্রাণ’। ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দু’দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে! ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৮ নম্বরে!

মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’-এ জুটিব্ধ হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি দেখে এরইমধ্যে মন্তব্য করেছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।

নাটক দেখে এক দর্শক মন্তব্য করেছেন, “ঘ্রাণ দেখে কান্না ধরে রাখতে পারি নাই সত্যি। মা জিনিসটা বড় অদ্ভুত। আল্লাহ সকল মাকে জান্নাতুল ফেরদৌসের দান করুন আমিন।” ইয়াসিন আরাফাত লিখেছেন, “অসাধারণ একটা নাটক, যারা মাকে ভালোবাসেন, তাদের চোখে জল না আসে পারবে না।”

অন্যআরেক দর্শক লিখেছেন, “এই অবহেলিত যুগে এসে এমন নাটক আরো বানানো উচিৎ যাতে এই সমাজে একটু পরিবর্তন ঘটে।” ডালিয়া নামের একজন লিখেছেন, “ভাষা হারিয়ে গেছে। মা আছেন আমার তবুও ভেবে বড়ো কান্না পাচ্ছে। যে দিন সে থাকবে না বড্ড অসহায় হয়ে যাবো। মুগ্ধ অপূর্বর অভিনয়ে… ভাষাহীন আমি”। ইমরান নামে একজন লিখেছেন,“আমি খুবই কম নাটক দেখে কমেন্ট করি, নাটকের শেষ প্রান্তে এসে মনে হলো এই নাটকটি ২০২৫ সালে এই পর্যন্ত যতো নাটক দেখেছি এটাই বেষ্ট , ধন্যবাদ সবাইকে।”

এনামুল হক নামের আরেক দর্শক লিখেছেন,“নাটকটা দেখে মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে গেল, দু চোখের কোণে নোনাজল গড়িয়ে পড়তে শুরু করলো! মা ছাড়া পৃথিবীটা ধুধু মরুভূমির মতো! হে আল্লাহ্ তুমি আমার মাকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম দান করো। আমিন।” কিশোর লিখেছেন,“মা না থাকার যে কতোটা কষ্টের এখন বুঝি। অসাধারণ নাটক। চোখের জল ধরে রাখতে পারলাম না।”

শুধু দেশী দর্শক নয়, দেশের বাইরে থেকেও নাটকটি দেখে শত শত মানুষ মন্তব্য করেছেন। প্রায় সব মন্তব্যেই নাটকটির ইতিবাচক দিক নিয়ে কথা বলেছেন দর্শক।

 

বিষয়:অপূর্ব অভিনয় ঈদের নাটক ট্রেন্ডিং নিহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…