ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে বাপ্পী-মিতু জুটির ‘শত্রু’র প্রিমিয়ার

শত্রু সিনেমার তিন প্রধান চরিত্রের অ্যাকশন দৃশ্য, যেখানে তারা অস্ত্র হাতে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘শত্রু’। সুমন ধরের পরিচালনায় অহৃদ্ধ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সুনীল ঘোষ শুভ। ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।
সিনেমাটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাপ্পীকে। মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমীর সিরাজী, যাদু আজাদ, সোহেল বাবু, ববি, ডন, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও সংগীত পরিচালনা করেন ইমন সাহা ও শামীম। গেল বছর ঈদে বড়পর্দায় মুক্তি পেয়েছিলো সিনেমাটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






