ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগীদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের পঞ্চম দিন থাকছে এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড, ছোটকাকু সিরিজ, একটি সিনেমা, দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সকাল ৯টা ৩০ মিনিটে-এ থাকছে বিশেষ তৃতীয় মাত্রা। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান।
১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘শত্রু’। পরিচালনায় সুমন ধর। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘শনির দশা’। রচনায় বিদ্যুৎ রায়। পরিচালনায় এম এইচ রাসেল। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, মুনিরা মিঠু প্রমুখ।
বিকাল ৪ টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘ঘরের বউ নিমপাতা’। রচনায় মানস পাল। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে মীর সাব্বির, জাকিয়া বারী মম প্রমুখ।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হবে এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড। পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।
৭টা ৫০মিনিটে থাকছে নাটক ‘হৃদয়ের টান।’ রচনায় হারুন রুশো। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘বসগিরি’। রচনা ও পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ।








