বিনোদন

ঈদের দ্বিতীয় দিনে শাশ্বত-রিয়ামনির টেলিফিল্ম ‘সেরা রূপসী’

ব্যায়ামরত দুইজন নারী ও পুরুষ, জিমে শরীরচর্চা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিমে দুইজন নারী ও পুরুষ শরীরচর্চা করছেন, একজন নারী ব্যায়ামরত, অন্যজন পুরুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘সেরা রূপসী’। রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।

নীলা বিউটি কন্টেষ্টে যাবে। এই নিয়ে তার মধ্যে চলছে দারুণ উত্তেজনা। নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন জিমে যায়, রূপচর্চা করে, ডায়েটিং করে। তাকে সিলেক্ট হতেই হবে।
সেই জিমের মধ্যে আবার জিম করে আবীর। সে আবার হচ্ছে জিমের পার্টটাইম ইনস্ট্রাকটর। সে নীলাকে বিভিন্ন জিমের কলাকৌশল শিখিয়ে দেয়। কিভাবে ফিগারটা আরেকটু টোন ডাউন করতে হবে। কিভাবে চিন আপটা দিতে হবে, কিভাবে বেঞ্চ প্রেসটা মারতে হবে, কিভাবে স্কট মারতে হবে এসব।

বলাই বাহুল্য নীলা খুবি অমনোযোগী ছাত্রী। জিমটা তার মোটেও ভালো লাগে না। সে মোটেও এতো পরিশ্রমী না। সে হচ্ছে আদুরে টাইপ মেয়ে। এখন না হয় বাধ্য হয়ে জিম করে। সে আবীরের কথা খুব একটা শুনে না।

আবীর খুব বিরক্ত হয়। সে নীলাকে একটু ধমকে শিখাতে থাকে। এটা আবার নীলার ভালো লাগে না। এর পরের গল্প চ্যানেল আইয়ে দেখুন।

বিষয়:রিয়ামনি শাশ্বত সেরা রূপসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…