পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রাজধানী জুড়ে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছে।
রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য ওজু, টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা ছাড়াও নেওয়া হয়েছে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা। নামাজ শেষে মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
রাজধানী বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচী,
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ অনুষ্ঠিত হবে দুটি জামাত—প্রথমটি সকাল ৭টায় এবং দ্বিতীয়টি সকাল ৮টা ৩০ মিনিটে।
- চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণেও অনুষ্ঠিত হবে দুটি জামাত। প্রথম জামাত সকাল ৭টা ৩৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত ১১টা ৩১ মিনিটে।
- রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামে মসজিদ, মালিবাগ বায়তুল আমান জামে মসজিদ, মালিবাগ জামিয়া শারিয়া জামে মসজিদ
রাজধানী জুড়ে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছে। মুসল্লিদের প্রতি সময়মতো ঈদগাহে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।







