চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে’

‘দম’ দেখে বললেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘দম’ নিয়ে এবার নিজের অভিমত প্রকাশ করেছেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয় নিয়ে প্রশংসার পাশাপাশি তুলে ধরেছেন নিজের অনুভূতি।

শিহাব শাহীন জানান, ‘দম’-এর চিত্রনাট্য আগেই পড়া থাকলেও সিনেমাটি দেখার সময় তার কাছে নতুনই মনে হয়েছে। তার মতে, “এমন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি।” বিশেষ করে সিনেমাটির ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক স্তর তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।

সিনেমাটি দেখে তিনি লেখেন,“সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ। অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন রেদওয়ান রনি।”

অভিনয়ের প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, আফরান নিশো বরাবরের মতোই জান-প্রাণ দিয়ে কাজ করেছেন এবং চরিত্রের ভেতরে ডুবে ছিলেন। মজার ছলে তিনি নিশোর চরিত্র নিয়ে হালকা মন্তব্যও করেন! তার ভাষ্য,“নিশো বরাবরের মত জান-প্রাণ দিয়ে কাজ করেছেন। চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। তবে নূর এর চাইতে নিশানকেই এগিয়ে রাখবো আমি। জাস্ট কিডিং!”

অভিনেত্রী পূজা চেরি-র পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “একদমই চমকে দেওয়ার মতো ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত।”

এছাড়া চঞ্চল চৌধুরী-র অভিনয়কে “বরাবরের মতো পারফেক্ট” বলে উল্লেখ করেন নির্মাতা। সিনেমাটির প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি ও কালার গ্রেডিংয়েরও প্রশংসা করেন শিহাব শাহীন।

Reneta

সবশেষে ‘দম’কে “মাস্ট ওয়াচ” আখ্যা দিয়ে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানান শিহাব শাহীন। পাশাপাশি তিনি জানান, শিগগিরই ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’ সিনেমাগুলোও দেখার ইচ্ছা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদের সিনেমাদমদাগিবাংলাদেশি সিনেমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT