চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের ঈদ হতে পারে রাজের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
শাকিব খান একটি কালো টুপি ও সানগ্লাস পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি নিয়ে চলচ্চিত্র অঙ্গন বেশ সরগরম! সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ঈদের ছবি নিয়ে এরআগে এতোটা হুলস্থুল দেখা যায়নি। নিকট অতীতে দেখা গেছে, ঈদের সাত দিন আগেও কোন সিনেমা মুক্তি পাবে তা চূড়ান্ত হয়নি!

বছর ঘুরতেই সময় পাল্টে গেছে যেন! মূলত গেল বছর ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা ও সুড়ঙ্গ হাওয়া বদলের কাণ্ডারি! দুটি ছবি টানা কয়েক মাস সিনেমা হলে ব্যবসা করেছে। দর্শকের মধ্যে ধরে রেখেছে উত্তেজনা! সম্ভবত সে কারণেই সিনেমা মুক্তি দিতে ঈদ উৎসবকে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা, প্রযোজকরা! যার জেরে আসন্ন ঈদে মুক্তির দৌড়ে প্রায় ১ ডজন ছবি!

এক উৎসবে এতো ছবি মুক্তি দেয়া কতোটা যৌক্তিক, এ নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে আলোচনা সমালোচনা। তবে শেষ পর্যন্ত ঈদে কয়টি ছবি মুক্তি পায় সেটাই দেখার বিষয়। যদিও আলোচনায় ঘুরে ফিরে আসছে রাজকুমার, দেয়ালের দেশ, কাজলরেখা, ওমর, জ্বীনের মতো সিনেমাগুলো! ভালো নির্মাণে শোনা যাচ্ছে ‘পটু’র কথাও।

এরমধ্যে ‘রাজকুমার’ যে দেশব্যাপী প্রেক্ষাগৃহগুলোতে দাপট দেখাবে, সেটা মোটামুটি অনুমেয়! এখন পর্যন্ত প্রচারণাতেও এগিয়ে ‘রাজকুমার’। পোস্টার আর গান প্রকাশ করেই তার প্রমাণ ভালোভাবেই রেখেছেন শাকিববাহিনী। সেই সঙ্গে সিনেমাটি নিয়ে হল মালিকদের আগ্রহের বিষয়টিও লক্ষণীয়। উচ্চমূল্যে সিনেমাটি বুকিং দেয়ার কথাও শোনা যাচ্ছে। এমনকি কোনো কোনো প্রেক্ষাগৃহে মুক্তির দশ দিন আগেই টিকিট বিক্রি শুরু করার খবরও গণমাধ্যমে এসেছে।

শাকিবের ‘রাজকুমার’ বাদ দিলে এবারের ঈদে যে নামটি অবধারিতভাবে এসে যাচ্ছে, সেটি অভিনেতা শরিফুল রাজ। আসন্ন ঈদে প্রথমবারের মতো তিন সিনেমা নিয়ে উপস্থিত হচ্ছেন এই নায়ক। আর তিনটি সিনেমা নিয়েই আছে দর্শকের আগ্রহ!

কাজলরেখা, ওমর এবং দেয়ালের দেশ। তিনটি ভিন্ন মেজাজের সিনেমায় রাজকে দেখা যাবে। এরইমধ্যে তিনটি সিনেমার ট্রেলার, টিজার প্রকাশিত হয়েছে। যা পছন্দও করেছেন দর্শক। এরমধ্যে রাজের সিনেমা হিসেবে অনলাইনে ‘দেয়ালের দেশ’ নিয়ে দর্শকের আগ্রহ বেশী দেখা যাচ্ছে। ‘ওমর’ নিয়েও আছে দর্শকের আগ্রহ।

Reneta

অন্যদিকে ‘কাজলরেখা’ যতোটা না রাজের অভিনয়ের কারণে দর্শক প্রতীক্ষায় আছে, তারচেয়ে বেশী সিনেমাটি ‘মনপুরা’ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের! তবে রাজকে তিনি এই ছবিতে যেভাবে তুলে ধরেছেন, সেটা নিয়ে সাধারণ দর্শকের আছে বিশেষ কৌতূহল।

সব মিলিয়ে সিনেভাবুকদের অনেকে মনে করছেন, এই ঈদটি হতে পারে নায়ক শরিফুল রাজের জন্য টার্নিং! পরাণ, হাওয়া দিয়ে দর্শকের দোরগোড়ায় পৌঁছে গেলেও মাঝখানে ব্যক্তিজীবনে সমালোচিত হয়ে কিছুটা তলিয়ে যাচ্ছিলেন এই নায়ক! হাওয়া, পরাণের মতো তুমুল হিট ছবি উপহার দেয়ার পর ক্যারিয়ার আরো যতোটা মসৃণ হওয়ার কথা, সেটা কি হলো? তবে সব উতরে যেতে পারেন আসন্ন ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো দিয়ে! রাজ কি পারবেন, অভিনয় দিয়ে সবকিছুর জবাব দিতে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিওমরকাজলরেখাদেয়ালের দেশনায়করাজলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT