বাংলাদেশ

বেড়েছে দুই ঈদ ও দুর্গাপূজার ছুটি

বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের বৈঠক, আলোচনাসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তাদের বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানে ঈদ ও পূজায় ছুটি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। আর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

২০২৫ সালের জন্য ছুটির তালিকা অনুসারে ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৬ দিন।

উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (০২ দিনের সাপ্তাহিক তুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২ দিন।

বিষয়:ঈদ পূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…