বিনোদন

ঈদে পুত্রদের সাথে আমির, শাহরুখের বাড়ির সামনে জনতার ঢল

জনতার ঢল ও নেতাদের সাক্ষাৎকারের ছবি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতার ঢল ও নেতাদের সাক্ষাৎকারের ছবি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয়না তারকাদের মাঝেও। যারই প্রেক্ষিতে এবারের ঈদে দুই ছেলে জুনাইদ ও আজাদকে নিয়ে ঈদ আনন্দে শামিল হলেন বলিউড তারকা আমির খান।  অন্যদিকে ঈদের দিন শাহরুখকে দেখতে তার বাড়ির সামনে ঢল নামে লাখো জনতার।

ঈদের দিন ধবধবে সাদা পাঞ্জাবিতে হাস্যোজ্জল ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিয়েছেন তারা। ভাগাভাগি করে নিয়েছেন ঈদের খুশি। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে আমির খানের একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ঈদের সকালে মুম্বাইয়ের বাসার সামনে পাপারাজ্জিদের মধ্যে কাজু বরফি বিলিয়েছেন তারা।

যা ঘিরেই সোশ্যাল হ্যান্ডেলে বাহবা পাচ্ছে আমির খান পরিবার। কেউ লিখেছেন, সুন্দর উদ্যোগ। কেউবা লিখেছেন, ‘আমির, জুনাইদ ও আজাদকে দেখতে খুব সুন্দর লাগছে।’

তবে দিন শেষে চমকে দিয়েছেন শাহরুখ খান। নিজের মান্নাতের সামনে সেই পুরনো স্টাইলেই হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঈদের দিন বিকেলে বরাবরের মতো হাজির হন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো জনতার ঢল। পুরো রাস্তায় তিল ধারণের ঠাঁই নেই। এমনই এক ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান বলিউডের এই মেগাস্টার! যা সারা বিশ্বের শাহরুখ ভক্তদের মন কেড়ে নিয়েছে! ইন্ডিয়া টুডে

বিষয়:আমির খানঈদবলিউডশাহরুখসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…