চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের মুখে শিক্ষার্থীর উপর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি, আহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীদের উপর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি, আহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ চলাকালে শিক্ষার্থীর উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে। গুরুতর আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২ মার্চ) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় শনিবার রীতিমত রণক্ষেত্রে রূপ নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ৷

তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য অভিযোগ করেন, ছাত্রছাত্রীরা তাকে হেনস্থা করেছেন৷

কী হয়েছিল শনিবার?
শনিবার তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার একটি সভায় ক্যাম্পাসে যান শিক্ষামন্ত্রী৷ বহুবছর ধরে ক্যাম্পাসে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে এসএফআই, আরএসএফ-সহ বাম ছাত্রদলগুলো মন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানায়৷

শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে প্রবেশের পর থেকেই বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা মিছিল করে৷ তাদের সঙ্গে তৃণমূলের ঝামেলার শুরু তখন থেকেই৷

সভার মাঝেও স্লোগান চলতে থাকে৷ তবে মূল গণ্ডগোল বাঁধে সভা শেষে৷ শিক্ষামন্ত্রী ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেয়৷ মন্ত্রী প্রথমে এগিয়ে এলেও অভিযোগ, তৃণমূল সমর্থিত ওয়েবকুপার কর্মীরা তাকে গাড়িতে তুলে দেন৷ এই সময় তার গাড়ির উপর চড়াও হয় ছাত্র-ছাত্রীরা৷

Reneta

শিক্ষার্থীরা জানায়, হটাৎ মন্ত্রীর গাড়িটি গতি বাড়িয়ে বের হতে গেলে তার চাকার সামনে পড়েন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়৷ তার মাথা ফেটে যায়৷ বাঁ চোখের উপরের হাড়ে ও পায়ে গুরুতর চোট নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন তিনি৷

পরে সংবাদমাধ্যকে ইন্দ্রানুজ বলেন, আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম৷ উনি প্রস্তুত ছিলেন৷ পরে তৃণমূল কর্মীরা ওনাকে গাড়িতে তুলে দেন৷ আমরা উনার সঙ্গে কথা বলতেই গিয়েছিলাম৷ হটাৎ গাড়ি চালিয়ে দেন৷

তিনি জানান, গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়েন৷ এসময় বাঁ পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়৷ চোখেও আঘাত লাগে৷ এছাড়াও মাথা ফেটে যায়।

এই ঘটনার পরে ব্রাত্য বসু এসএসকেএম হাসপাতালে যান৷ ঘটনার নিন্দা করে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম৷ ওরা নৈরাজ্য করেছে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন হাসপাতালে ব্রাত্যর সঙ্গে দেখা করেন৷ পরে সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষামন্ত্রীর উপর ‘প্রাণঘাতী হামলা করেছেন ছাত্ররা’৷

তিনি বলেন, আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি সংযম দেখিয়েছেন৷ কোনো প্ররোচনায় পা দেননি৷ কিন্তু তৃণমূলের সৌজন্যকে এরা যেন দুর্বলতা না ভাবে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাদবপুর বিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুশিক্ষার্থীর উপর শিক্ষামন্ত্রীর গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT