চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয়ের দায়টা আমার: এনরিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘দায়টা আমার। পেনাল্টি শট নেয়ার জন্য প্রথম তিনজনকে আমি বেছে নিয়েছিলাম। তাদেরকে আমি পিচে সেরা স্পটকিক বিশেষজ্ঞ মনে করেছিলাম।’

মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই স্পেনের বাদ পড়ার দায় এভাবেই কাঁধে তুলে নিয়েছেন কোচ লুইস এনরিকে।

শেষ ষোলোতে এসে টাইব্রেকারে বিশ্বআসর থেকে বিদায় নিতে হল হটফেভারিট তকমা জোটা স্পেনকে। তবে পেনাল্টি শুট আউট নয়, একের পর এক গোলের সুযোগ নষ্ট করাকেই পরাজয়ের জন্য দুষছেন স্পেনিয়ার্ডদের কোচ।

‘ফুটবল দুর্দান্ত ও উত্তেজনাপূর্ণ খেলা। তবে একটি দল আক্রমণ করা ছাড়াও জিততে পারে। মরক্কো একবার বা দুবার আক্রমণ করেছিল এবং বিপজ্জনক ছিল। কিন্তু আমরা ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছি এবং সুযোগ তৈরির চেষ্টা করেছি।’

‘আমরা ১১টি শট নিয়েছিলাম। আমার মনে হয়, অল্পের জন্য গোল পাওয়া হয়নি। খেলার শেষদিকে পাবলো সারাবিয়ার শট পোস্টে আঘাত করে। পেনাল্টি শুট আউট আমাদের জন্য কঠিন ছিল। তবে খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’

মঙ্গলবার রাতে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যতে শেষ হয়েছিল। ফল নির্ধারণে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে নায়ক বনে যান মরক্কোর গোলরক্ষক বোনো। স্পেনের নেয়া প্রথম শটটি বারে লেগে ফিরলে পরের দুটি প্রতিহত করে দেন তিনি। আশরাফ হাকিমি চতুর্থ শটে গোল করলে প্রয়োজন পড়েনি স্পেনের পঞ্চম শটের। বোনোর প্রশংসা করতেও কার্পণ্য করেননি এনরিকে।

Reneta

‘বোনো এক দর্শনীয় গোলরক্ষক। অধিকাংশ ক্ষেত্রে সঠিক দিকে বল ঠেকাতে ঝাঁপিয়ে পড়ে। সে অসাধারণ ছিল। বিজয়ীদের অভিনন্দন জানাতে হবে। তারা নিজেদের খেলা খেলেছে। পেনাল্টি শুট আউটে তারা আমাদের চেয়ে ভালো ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডুকেশন সিটি স্টেডিয়ামএনরিকেকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ মরক্কোফিফা বিশ্বকাপ স্পেনসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT