ফুটবল

রেকর্ডের সেমিফাইনাল ‘ক্যারিয়ার সেরা’ ম্যাচ বলছেন এনরিকে

এনরিকে উল্লাসে ভরা, রেকর্ডের সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এনরিকে উল্লাসে ভরা, রেকর্ডের সেমিফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত, যা ক্যারিয়ার সেরা ম্যাচ বলে মনে করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইনের সেমিফাইনাল ম্যাচে রেকর্ড হয়েছে। নয় গোলের ম্যাচে কেউ কাউকে এক মুহুর্তের জন্য ছেড়ে কথা বলেনি। ম্যাচের পুরোটা সময় কখনও বলা যায়নি কে জিতবে, কে হারবে। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন লুইস এনরিকের শিষ্যরা। আর এ ম্যাচকে এনরিকে তার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন।

পার্ক ডে প্রিন্সেসে হওয়া প্রথম লেগের ম্যাচে মোট নয় গোল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ইতিহাসে এর আগে এত গোলের দেখা পায়নি কোনো ম্যাচ। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের যে কোনো ম্যাচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড হয়েছে ফ্রান্সে।

ম্যাচের পর প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে এনরিক বলেছেন, ‘আমি কখনোই এমন ধরণের ম্যাচ দেখিছি। এখন ভুলত্রুটি তুলে ধরার সময় নয়; আমাদের শুধু সবাইকে অভিনন্দন জানানো উচিত।’

‘আজ আমাদের জেতা উচিত ছিল, ড্র করা উচিত ছিল এবং হারাও উচিত ছিল। এটি একটি অসাধারণ ম্যাচ ছিল। নিঃসন্দেহে কোচ হিসেবে আমি এ পর্যন্ত যতগুলো ম্যাচের সাথে যুক্ত ছিলাম তার মধ্যে এটিই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ।’

ম্যাচের প্রথম পিছিয়ে পড়েও পরে ৫-২ গোলের এগিয়ে গিয়েছিল পিএসজি। তবে সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে বায়ার্ন মিউনিখ। ডাগআউটে কোচ ভিনসেন্ট কোম্পানিকে ছাড়া এই ম্যাচ শেষপর্যন্ত ৫-৪ গোলের প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে পরিণত করে ওলিসে-কিমিচরা।

ম্যাচের এমন অবস্থা দেখে ক্লান্ত হওয় পড়া এনরিকে আরও বলেন, ‘আমি অনেক ক্লান্ত এবং মোটেও দৌড়ের উপর ছিলাম না। সুতরাং আমি জানি না খেলোয়াড়েরা কেন বোধ করছে।’

‘আমার স্টাফদের বলছিলাম, কত গোল হলে আমরা ম্যাচটি জিততে পারি? তারা বললো কমপক্ষে তিনটি। বায়ার্ন তাদের মাঠে আরও বেশি শক্তিশালী, তবে আমরা আজকের মতোই মানসিকতা দেখাতে চাই।’ পরের ম্যাচে স্বস্তি না দেখা এনরিকে বলছিলেন।

বিষয়:এনরিকে চ্যাম্পিয়ন্স লিগ পার্ক ডে প্রিন্সেস পিএসজি বায়ার্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…