চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডর্টমুন্ডের জন্য এটা ‘প্রচণ্ড বেদনার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ ২০১১-১২ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল বুন্দেসলিগার বরুসিয়া ডর্টমুন্ড। এ মৌসুমে সুযোগ ছিল, শেষ ম্যাচের আগ পর্যন্ত এগিয়েও ছিল এডিন টেরজিচের দল। শেষ ম্যাচে ড্র করে গোল ব্যবধানে শিরোপা হাতছাড়া করেছে বায়ার্নের কাছে। যাকে ‘প্রচণ্ড বেদনার’ বলছেন জার্মান কোচ। এ ব্যথাকে পরের মৌসুমে আরও ভালো করার অনুপ্রেরণায় পরিণত করতে চান।

‘জেতার জন্য আমরা মৌসুমের শেষপর্যন্ত সবকিছুই করেছি। খেলাটা কত কঠিন হতে পারে যেটার মধ্যে আমরা ডুবে আছি। এটা খুবই বেদনাদায়ক। এই মৌসুমে আমাদের জন্য ভালো কোন সমাপ্তি ছিল না। আজকের যন্ত্রণা যত বড়ই হোক না কেনো, আগামীদিনের প্রেরণা হবে।’

‘আমরা শিরোপার খুব কাছে ছিলাম। একটি গোল দিতে পারিনি। মৌসুমের দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুবই ভালো অবস্থানে ছিলাম। ভবিষ্যতে এর পুরস্কার পাবো।’ এমন বিশ্বাস ইয়োলো ওয়ালদের কোচের।

বুন্দেসলিগায় শিরোপার দৌড়ে বরুশিয়া থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। দুদলেরই ছিল মৌসুমের শেষ ম্যাচ। সমীকরণ বায়ার্নের জন্যই একটু জটিল ছিল। এফসি কোলঞ্জের বিপক্ষে নিজেদের জয়ের পাশাপাশি পক্ষে থাকতে হতো মেইঞ্জ ও ডর্টমুন্ডের ম্যাচের ফলাফল।

হয়েছেও সেটাই, জয় পেয়েছে বাভারিয়ানরা, সঙ্গে নাটকীয় ড্রয়ে ডর্টমুন্ডের হয়েছে শিরোপা হাতছাড়া। তাতে টানা ১১ মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন এখন বায়ার্ন।

শনিবার রাতে বুন্দেসলিগায় এফসি কোলঞ্জকে ২-১ গোলে হারায় বায়ার্ন। একই সময়ে গড়ানো ম্যাচে মেইঞ্জ০৫-এর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড। তাতে ৩৪ ম্যাচে ডর্টমুন্ডের সমান ৭১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শিরোপা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিটেরজিচডর্টমুন্ডবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT