চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটাক্ষের শিকার ‘প্রিয়তমা’র ইধিকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
প্রিয়তমা ইধিকা এর ছবি, সুন্দর ও সাহসী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটিজেনদের কটাক্ষের শিকার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আউটডোর ফটোশুটে অনেকটা খোলামেলা পোশাক পরা ছবির কারণে নেটিজেনরা তাকে নিয়ে কটাক্ষ করছেন!

অভিনেত্রীকে উদ্দেশ্য করে ভক্তদের কেউ কেউ বলছেন, ‘প্রিয়তমা’র কাছ থেকে এমনটা তারা আশা করেননি! ইধিকার ইনস্টাগ্রামে বহু দর্শক মন্তব্য করেছেন, এমন প্রিয়তমা আমরা আশা করিনি। আপনাকে অভিনয়ের পাশাপাশি পোশাকের কারণে ভালো লাগতো!

তিন দিন আগে কলকাতার এক ফটোগ্রাফারের আপলোড দেওয়া একাধিক ছবি ইধিকার ইনস্টাগ্রাম আইডিতে দেখা যায়। তবে অনুসারীদের নেতিবাচক মন্তব্যের জেরে ইধিকা সেই ছবিগুলো তার আইডি থেকে রিমুভ করে দিয়েছেন। কিন্তু ফটোগ্রাফারের আইডিতে ছবিগুলো রয়েছে!

সেখানে কয়েক’শ নেতিবাচক মন্তব্য। আইডি ঘেঁটে দেখা যায়, অধিকাংশই বাংলাদেশী অনুসারী। তারা বলছেন, জনপ্রিয় হওয়ার পর ইধিকা এটা ঠিক করেনি।

জি বাংলার সিরিয়ালে অভিনয় করলেও ইধিকা পালের পরিচিতি আসে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবির কারণে। ছবিটি করার পর তার ফেসবুকে মাত্র হাজার অনুসারী ছিল। কিন্তু মুক্তির পর দেখা যায় তার লক্ষাধিক অনুসারী। বেশীরভাগ অনুসারী বাংলাদেশ থেকে যুক্ত। তাদের কাছে ইধিকা ‘প্রিয়তমা’। এমনকি ইধিকা নিজেও প্রায়ই সংবাদ মাধ্যমে বলে থাকেন, তিনি প্রিয়তমা করার কারণে বাংলাদেশের মানুষের কাছে প্রিয়তমা হয়েছেন।

‘প্রিয়তমা’ মুক্তির পর নতুন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ইধিকা। বাংলাদেশের শরিফুল রাজের বিপরীতেও তাকে দেখা যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি তার কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এসেছে।

ট্যাগ: ইধিকা পালকলকাতাপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ বন্ধের জন্য শান্তি সম্মেলন আহ্বান করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

পরবর্তী

নারী উন্নয়নে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী উন্নয়নে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন আলো ও ক্রীড়াবিদরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্তে অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়া-বেলারুশের ক্রীড়াবিদরা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT