শিক্ষা

আফতাব নগর-বনশ্রীতে অভিভাবকসহ শিক্ষার্থীদের বিক্ষোভ

অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিভাবক ও শিক্ষার্থীরা আফতাব নগর-বনশ্রীতে বিক্ষোভ করছে, ব্যাপক জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাব নগরে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরাও।

শনিবার ৩ আগস্ট সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনায় বিচারসহ শিক্ষার্থীদের দেয়া ৯ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করছেন তারা। বিকাল ৩টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, নির্যাতনে জোরদার হয়েছে আন্দোলন। ফলে বর্ধিত ১৫৮ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

এছাড়া আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা।

বিষয়:আফতাব নগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…