চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভূমিকম্পের কারণে টেকনাফের সমুদ্রে ঢেউ ও ঝড়ের সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ শহর কেঁপে ওঠে। তবে টেকনাফে কম্পন ছিল খুব অল্প। ফলে অধিকাংশ মানুষ টের পাননি।

ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান-মিডিল ইস্টার্ন সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্প মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর পরপরই সিলেটে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

Banglabid

এর আগের শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তখন কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মানুষ আতঙ্কে ঘর ছাড়ে এবং রাস্তায় নেমে আসে।

অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এর আগে এমন তীব্র ভূমিকম্প কখনও দেখেননি। বাসা, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। দেশের বিভিন্ন অঞ্চলে কম্পনের ফলে অন্তত ১০ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন।

Reneta

টেকনাফের ভূমিকম্পটি তুলনামূলকভাবে কম তীব্র হলেও, বঙ্গোপসাগরীয় অঞ্চলে পরবর্তীতে আরও কম্পন ঘটার সম্ভাবনা থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবঙ্গোপসাগরভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT