প্রবাস সংবাদ

কানাডার ফেডারেল নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু

কানাডার নির্বাচনী কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটাররা কানাডার নির্বাচনী কেন্দ্রে আগাম ভোট দিচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার স্থানীয় সময় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে কানাডার ফেডারেল নির্বাচনের আগাম ভোট গ্রহণ। আগাম ভোট চলবে স্থানীয় সময় ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল—প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

নির্বাচন কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা নির্ধারিত চার দিনের যেকোনো দিন তাদের নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন। আগাম ভোটের সুবিধা গ্রহণ করে অনেকেই মূল নির্বাচনের দিন ভিড় এড়াতে চাইছেন।

নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এই সময়ে আরও বেশি ভোটারকে টানার চেষ্টা চালিয়ে যাবে। ভোটারদের ভোটার কার্ড ও একটি সরকার স্বীকৃত পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ফেডারেল নির্বাচনের মূল ভোট গ্রহণ দিন নির্ধারিত রয়েছে এ মাসেই, ২৮ এপ্রিল। তবে আগাম ভোটারদের অংশগ্রহণও নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে কানাডার যে কোন নির্বাচনের আগে ন্যাশনাল ডিবেট অনুষ্ঠিত হয়। যেখানে নেতারা বিতর্কে লিপ্ত হয়ে একে অপরের যুক্তি তুলে ধরে। বুধবার ও বূহসপতিবার দুদিন দুটি ডিবেট অনুষ্ঠিত হয়েছে। একটি ফ্রান্স ভাষায় অন্যটি ইংরেজি ভাষায়।

কানাডার যে কোনো জাতীয় নির্বাচন কিংবা ভবিষ্যৎ নির্বাচন এমনকি মিউনিসিপ্যাল নির্বাচনে প্রধান নেতারা এরকম বিতর্কে লিপ্ত হয় নির্বাচনের আগে। এবারের নির্বাচনে মাত্র ৩৬ দিনের প্রচারণায় দুটি বিতর্ক রাখা হয়েছে। দুদিনের বিতর্কে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল কানাডার অর্থনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক।

এই শুল্ক আরোপের ফলে কানাডার অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে তাঁর বিশ্লেষণ। এবং এই সকল সমস্যা সমাধানে কে ভালো ভাবে সমাধান করতে পারবে। পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এই দুদিনের ভিতর ইমিগ্রেশন নিয়ে কোন আলাপ আলোচনা হয়নি।

এবারের নির্বাচনে প্রচারণা শুরুর প্রথম থেকেই ইমিগ্রেন্টদের নিয়ে তেমন কোন কথাবার্তা বলা হয়নি। যদিও ইমিগ্রেশন পলিসির কারনেই দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিয়েছে কিন্তু গত দু’দিনের আলোচনায় ইমিগ্রেশন পলিসির কোন আলাপ হয়নি।

বিভিন্ন সংগঠনের জনমত জরিপের তথ্য উপাত্ত ও জরিপ সংগ্রহ করে ‘দ্য টরেন্টোস্টার দ্য সিগন্যাল একটি গড় জরিপ করে তাতে দেখা যাচ্ছে লিবারেল পার্টি ৪২ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে।

বিষয়:কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…