অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানের ছবি, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানের ছবি, যিনি গ্রেপ্তার হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

কোতোয়ালি থানা এলাকা থেকে মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

মাশুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত ২১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…