চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থুশারার হ্যাটট্রিক, ৬ ব্যাটারকে হারিয়ে মহাবিপদে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নুয়ান থুশারার হ্যাটট্রিক ঝড় সামলাতে পারেনি বাংলাদেশ। ১৭৫ রানের লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে লাল-সবুজের দল।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২ রান। শেখ মেহেদী ৭ ও রিশাদ হোসেন ৬ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশের ইনিংসে প্রথম বলেই অ্যাঞ্জেলো ম্যাথুজের একটি অন সাইডের বল খেলার চেষ্টা করেন লিটন কুমার দাস। তবে ব্যাটে-বলে সেটি না হলে জোরাল আবেদন করেন ম্যাথুজ। আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান লিটন।

তৃতীয় ওভারের প্রথম বলটি করে পায়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন ম্যাথুজ। তার অসম্পন্ন ওভার করতে আসেন ধনাঞ্জয়া ডি সিলভা। ধনাঞ্জয়ার প্রথম বলেই অফ স্টাম্পের দিকে সরে গিয়ে তুলে মারতে উপরে ক্যাচ তোলেন  উইকেটরক্ষক ব্যাটার লিটন। ১১ বলে ৭ রান করে উইকেট ছুড়ে এলেন ডানহাতি ব্যাটার। তাতে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নেন লঙ্কান পেসার নুয়ান থুশারা। তাতে আন্তর্জাতিক ক্যারিয়ারে অষ্টম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পেয়ে যান ২৯ বর্ষী লঙ্কান পেসার। শান্ত ও তাওহীদের স্টাম্প উপড়ে ফেলার পর মাহমুদউল্লাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের স্বাদ পান এ পেসার। শ্রীলঙ্কার পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন থুশারা।

নিজের দ্বিতীয় ওভার করতে নেমে সৌম্য সরকারকে বোল্ড করেন থুশারা। ১০ বলে ১১ রান আসে সৌম্যের ব্যাট থেকে। এখন পর্যন্ত দুই ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। জাকের আলী অনিক ৪ রানে ভানিডু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

Reneta

প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হারে স্বাগতিকরা। দ্বিতীয়টিতে টাইগারদের ৮ উইকেটের বড় জয়ে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ ২০২৪।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজতাসকিনথুশারাবাংলাদেশবাংলাদেশ শ্রীলঙ্কা টি-টুয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT