চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের শক্তিমত্তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে: পোথাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাসের কথা বলেন নিক পোথাস। চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব। চোটের কারণে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলেননি। ঘরের মাঠে কিউইদের সঙ্গে টেস্ট সিরিজেও ছিলেন না। সিলেট টেস্টেও লঙ্কানদের বিপক্ষে ফিটনেসজনিত কারণে ছিলেন না। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলে ফিটনেস ফিরে পাওয়ায় টাইগার অলরাউন্ডার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টে মাঠে ফিরছেন।

Banglabid

সবশেষ বিপিএলে ব্যাটে-বলে পারফর্ম করেন সাকিব। ডিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। তিন ম্যাচে ৩৫.৩৩ গড়ে এক ফিফটিসহ করেছেন ১০৬ রান। বল হাতে মাত্র ১৬.৬৬ গড়ে চারের কম ইকোনমিতে তার শিকার ৬ উইকেট। পোথাসের কন্ঠে তাই ঝরেছে সন্তুষ্টি।

‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হচ্ছে সে ওজন কমিয়েছে। তার বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে আনন্দিত, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিবের অনুপস্থিতিতে লাল-সবুজের দলে এসেছে অধিনায়কত্বের পালাবদল। তিন ফরম্যাটেই নেতৃত্বে এখন নাজমুল হোসেন শান্ত। তবুও অভিজ্ঞতায় পরিপূর্ণ টাইগার অলরাউন্ডারের উপস্থিতিতে দলের সবাই বেশ চাঙ্গা। তার আগমনে একাদশে অবধারিতভাবেই আসছে পরিবর্তন। এ প্রসঙ্গে স্বাগতিকদের ভারপ্রাপ্ত কোচের মত, ‘আমরা আগামীকাল সকালে (একাদশ নিয়ে) সিদ্ধান্ত নেবো।’

Reneta

সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজপোথাসবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লিটনকে তার মতো থাকতে দিন’

পরবর্তী

ঈদে চ্যানেল আইয়ে রোশান-পূজা জুটির ‘সাইকো’

পরবর্তী
রোশান ও পূজার ছবি, ঈদে চ্যানেল আইয়ে সাইকো নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে রোশান-পূজা জুটির ‘সাইকো’

ফারিয়া কলকাতার ফিল্ম ফেয়ারে নাচছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার ফিল্ম ফেয়ারে নাচবেন ফারিয়া

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT