চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি বিশ্বরেকর্ড ভেঙেছেন ১৩ বার, এবছরেই ৩ বার

পোল ভল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অ্যারমান্ডের ছবি, তিনি বিশ্বরেকর্ড ভেঙেছেন ১৩ বার, এবছরেই ৩ বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদাপেস্টে বিশ্বরেকর্ডের পর দুপলান্তিস

সুইডেনের অ্যাথলেট আরমান্ড দুপলান্তিস হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে পোল ভল্টে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। ছেলেদের পোল ভল্টে ইতিহাসে ১৩তম বার বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি। ২০২৫ সালেই বিশ্বরেকর্ড ভেঙেছেন ৩ বার। বুদাপেস্টে ২৫ বর্ষী দুপলান্তিস ৬.২৯ মিটার উচ্চতা টপকেছেন।

এবছরের জুনে স্টকহোম ডায়মন্ড লিগে দুপলান্তিস পাড়ি দেন ৬.২৮ মিটার। সেটাই দ্বিতীয় চেষ্টায় মঙ্গলবার বুদাপেস্টে আবার ছাড়িয়ে গেলেন। লাফের সময় বারের সাথে পা ও পাকস্থলী স্পর্শ করলেও এটিকে বৈধতা দেয়া হয়েছে গেমসের নিয়মে।

অ্যাথলেট হাই জাম্পে বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
৬.২৯ মিটার অতিক্রমে হাওয়ার ভাসছেন বিশ্বরেকর্ড গড়া দুপলান্তিস

তৃতীয় রেকর্ডটি তিনি করেন গত ফেব্রুয়ারিতে। ক্লেরমন্ট-ফেরান্ডে ফেব্রুয়ারিতে পাড়ি দেন ৬.২৭ মিটার। ২০২০ সালে দুপলান্তিস প্রথম পোল ভল্টের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন।

Banglabid

ফ্রেঞ্চ অ্যাথলেট রেনাউড লাভিলেনির ছয় বছর অক্ষত থাকা রেকর্ডটি দুপলান্তিস পোল্যান্ডে ভাঙেন ৬.১৭ মিটার লাফে।

আমেরিকান অ্যাথলেট বব রিচার্ডেসের পর প্রথম হিসেবে দুবারের অলিম্পিক স্বর্ণজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন দুপলান্তিস টাইটেল ধরে রাখতে পেরেছেন। বব রিচার্ডস ১৯৫২ ও ১৯৫৬ সালের অলিম্পিকের পর গড়েছিলেন এমন কীর্তি।

মঙ্গলবার প্রথম চেষ্টায় ৬.১১ মিটার অতিক্রম করেন। প্রতিপক্ষ গ্রিস অ্যাথলেট ইমানুয়েলো কারালিস অবসরে চলে যান একই উচ্চতা দুবার অতিক্রম করতে ব্যর্থ হয়ে।

বিশ্বরেকর্ড ভাঙা স্প্রিন্টার, উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
’৯০-এর দশকে পোল ভল্টের আইকনিক তারকা সার্জেই বাবকা
Reneta

এরপরই নতুন বিশ্বরেকর্ড গড়তে বারের উচ্চতা বাড়িয়ে দেন সুইডিশ তারকা। দ্বিতীয় চেষ্টায় হয়ে যান সফল। রেকর্ড ভেঙে ছুটে যান দর্শকসারিতে, তার সঙ্গে উদযাপনে সঙ্গী হয় পরিবার ও বান্ধবী।

এর আগে ১৯৮৪ থেকে ১৯৯৪ একদশকে উইক্রেনের আইকনিক অ্যাথলেট সার্জেই বাবকা আউটডোর পোল ভল্টে ১৭ বার বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। ইনডোর পোল ভল্টে ভেঙেছিলেন ১৮ বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান্ড দুপলান্তিসপোল ভোল্টবিশ্বরেকর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT