বিনোদন

ওটিটিতে এলো শাহরুখের ‘ডানকি’

নেটফ্লিক্সের দর্শক সিনেমাটি দেখতে পারছেন

শাহরুখ খান ও অন্য একজনের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও অন্য একজনের ছবি, সিনেমার দৃশ্য, যেখানে তারা বোর্ডিংয়ে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ি ফেব্রুয়ারিতেই ওটিটিতে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ডানকি’। বুধবার দিবাগত রাত থেকেই নেটফ্লিক্সের দর্শক সিনেমাটি দেখতে পারছেন।

গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ডানকি’। তবে বক্স অফিসে শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর মতো সাড়া ফেলতে ব্যর্থ হয়। সেইসঙ্গে সমালোচকরাও ছবিটি নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাননি।

বাংলাদেশের দর্শকরাও মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে ‘ডানকি’ দেখতে পান। তবে খুব একটা হাইপ না উঠায় দেশের প্রেক্ষাগৃহেও খুব একটা সাড়ে ফেলতে পারেনি ছবিটি!

গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজের ব্যানারে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি, পরিচালনা করেছেন বলিউডের ‘সুপারস্টার ফিল্মমেকার’ রাজকুমার হিরানি।

ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু সহ বহু পরিচিত মুখ।

বিষয়:ওটিটি জওয়ান নেটফ্লিক্স পাঠান বলিউড রাজকুমার হিরানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…