ক্রিকেট

বাবার মৃত্যুতে এশিয়া কাপ থেকে দেশে ফিরেছেন ওয়েল্লাগে

বাংলাদেশের ক্রিকেটার ওয়েল্লাগে দেশে ফিরেছেন বাবার মৃত্যুতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার মৃত্যুতে এশিয়া কাপ থেকে দেশে ফিরেছেন ওয়েল্লাগে, বিমানবন্দরে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ে টেবিল সেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেছে শ্রীলঙ্কা। ম্যাচের পর বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লাগে জানতে পারেন বাবার মৃত্যুর খবর। দ্রুত দেশের পথে রওনা করে ২২ বর্ষী তারকা পৌঁছেছেন শ্রীলঙ্কায়। 

ওয়েল্লাগে যখন আবুধাবি থেকে শ্রীলঙ্কার পথে রওনা হন, বিমানবন্দরে সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। তবে ওয়েল্লাগে কোন ফ্লাইটে গেছেন সেটি জানানো হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার ওয়েল্লাগে। ৪ ওভার বল করে ৪৯ রান দিয়ে এক উইকেট পান। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো খেলতে তিনি ফিরবেন কিনা সেটা এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট।

গত রাতে আবুধাবিতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন ওয়েল্লাগের বাবা সুরঙ্গা। দ্রুত কলম্বোর একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার টিম ম্যানেজার ওয়েল্লাগেকে বাবার মৃত্যু সংবাদটি দেন।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে আগে ব্যাটে নেমে ১৬৯ রান তোলে আফগানরা। জবাবে ৬ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাদের জয়ে লঙ্কানদের পাশাপাশি সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশও।

বিষয়:আফগানিস্তান এশিয়া কাপ এশিয়া কাপ-২০২৫ শ্রীলঙ্কা হালাঙ্গোদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…