চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেমস বন্ড’-এর স্টেয়ারিং এখন ‘ডিউন’ নির্মাতার হাতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
বিনোদন
A A
জেমস বন্ডের নতুন স্টেয়ারিং এখন ডিউন নির্মাতার হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জেমস বন্ড’ ফ্র‌্যাঞ্চাইজের পরবর্তী ছবির দায়িত্ব পেয়েছেন ডিউন, ব্লেড রানার ২০৪৯ এবং সিকারিও-এর মতো প্রশংসিত ছবির নির্মাতা ডেনি ভিলেনেভ। চার বারের অস্কার মনোনীত এই পরিচালক নিজেই জানিয়েছেন, “এই দায়িত্ব অনেক বড়। বন্ড আমার কাছে পবিত্র এক জগৎ। আমি ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন সব অভিযানের পথ খুলে দিতে চাই।”

ট্রেডমার্ক জটিলতা, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে উদ্বেগ, আর ০০৭-এর নতুন মুখ কে হবেন—এই জল্পনা-কল্পনার মধ্যে ‘জেমস বন্ড’-এর ২৬তম ছবির বিষয়ে এলো একটি চমকপ্রদ সংবাদ!

অ্যামাজন এমজিএম স্টুডিও ঘোষণা করেছে যে, তাদের স্টুডিওর অধীনে নির্মিত প্রথম বন্ড ছবির পরিচালক হিসেবে ফরাসি-কানাডীয় পরিচালক ডেনি ভিলেনেভ-কে বেছে নেওয়া হয়েছে।

Banglabid

এই ছবিতে ভিলেনেভ শুধু পরিচালকই নন, তিনি হবেন নির্বাহী প্রযোজকও, তার সঙ্গে থাকবেন তানিয়া লাপোয়েন্তে। আগেই জানানো হয়েছিল, এমি পাসক্যাল ও ডেভিড হেইম্যান থাকবেন প্রধান প্রযোজকের ভূমিকায়।

‘জেমস বন্ড’-এর নতুন ছবির দায়িত্ব নিয়ে ভিলেনেভ এক বিবৃতিতে বলেন “ছোটবেলায় বাবার সঙ্গে আমি প্রথম বন্ড মুভি শন কনরি অভিনীত ‘ড. নো’ দেখেছিলাম। তখন থেকেই আমি একনিষ্ঠ বন্ড-ভক্ত। আমার কাছে এটা এক পবিত্র জায়গা। ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে আমি নতুন পথ তৈরি করতে চাই।”

তিনি বলেন, এই দায়িত্ব বিশাল, কিন্তু একইসঙ্গে এটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর ও সম্মানের। আমি, অ্যামি এবং ডেভিড, সবাই মিলে বন্ডকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনতে মুখিয়ে আছি। অ্যামাজন এমজিএম স্টুডিওকে ধন্যবাদ, আমাদের উপর আস্থা রাখার জন্য।

Reneta

এদিকে অ্যামাজন এমজিএম স্টুডিও-এর প্রধান মাইক হপকিন্স বলেছেন, “ডেনি ভিলেনেভ একজন সিনেমাটিক মাস্টার, যার চলচ্চিত্রগ্রন্থই তার যোগ্যতা প্রমাণ করে। তার দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, গভীর চরিত্র নির্মাণ এবং আবেগপূর্ণ গল্প বলার ক্ষমতা বন্ড সিরিজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

‘জেমস বন্ড’-এর জন্য পরিচালক হিসেবে ভিলেনেভকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। অনেকে বলছেন, এটা একটা সাহসী পদক্ষেপ, কিন্তু উপযুক্ত। ডেনি ভিলেনেভ এখন পর্যন্ত একটিও খারাপ সিনেমা তৈরি করেননি—এমন দাবি অনেক সমালোচকের। তার প্রতিটি কাজই শৈল্পিক ও গভীর।

চারবারের অস্কার মনোনীত পরিচালক ভিলেনেভ। ডিউন ছাড়াও তার কাজের মধ্যে রয়েছে প্রিজনারস, এনেমি, ইনসেনডিস, সিকারিও অ্যারাইভাল। এমনকি তার কম পরিচিত সিনেমা পলিটেকনিক এবং মায়েলস্ট্রম দুর্দান্ত প্রশংসিত। মনস্তাত্ত্বিক থ্রিলার, উৎকণ্ঠায় ভরা অ্যাকশন সিকোয়েন্স, সাই-ফাই ভিজ্যুয়াল এবং জটিল আবেগপূর্ণ থিম তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন।

তবে এই ছবিতে বন্ড কে হচ্ছেন তার কোনো হদিস দেননি নির্মাতা কিংবা প্রযোজক। ছবির কাস্ট, মুক্তির তারিখ বা প্লট এখনো প্রকাশ করা হয়নি, তবে ভিলেনেভকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে অ্যামাজন বোঝাতে চাইছে—তারা এই সিরিজকে গুরুত্ব সহকারে নিচ্ছে।

৬০ বছরেরও বেশি সময় ধরে ব্রোকলি পরিবার বন্ড ফ্র‌্যাঞ্চাজির মালিকানা ধরে রেখেছিলেন। কিন্তু ২০২৪ সালের মার্চে জানা যায়, বারবারা ব্রোকলি ও মাইকেল জি. উইলসন (বন্ড সিরিজের দীর্ঘদিনের প্রযোজক) সৃজনশীল দিক থেকে সরে দাঁড়িয়েছেন। আর বন্ডের নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। তখন অনেক বন্ড-ভক্ত শঙ্কা প্রকাশ করেছিলেন যে, নতুন কর্পোরেট নেতৃত্ব হয়তো বন্ডের মূল জাদুকেই নষ্ট করবে! তবে ডেনি ভিলেনেভের মতো পরিচালককে বেছে নেয়ায় সেই উদ্বেগ আপাতত দূর হয়েছে ভক্তদের! –ইউরোনিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডডিউননো টাইম টু ডাইব্লেড রানার ২০৪৯লিড বিনোদনসিকারিওসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT