চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার আসছে বহুল প্রতীক্ষিত ‘ডিউন ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
বহু প্রতীক্ষিত ডিউন ২ সিনেমার দৃশ্য, দুই প্রধান চরিত্রের লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু সায়েন্স ফিকশন ভক্তদের নয়, অন্য দর্শকদেরও মনের পর্দায় নিশ্চয়ই ভেসে ওঠে ‘ডিউন’-এর কথা। ২০২১ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর ছবিটি দারুণ সাড়া জাগিয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমত হইচই ফেলে দেয়।

এরপর থেকে ছবিটির সিকুয়েল দেখতে দর্শকদের কৌতুহল তুঙ্গে। সুখবর হলো, এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডিউন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ফ্রাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের উপরে নির্মিত হয়েছে। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র‌্যাম্পলিং, এবং জাভিয়ের বারডেম আগের ছবির মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং-কে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যাবে।

Banglabid

২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ডিউন উপন্যাসের স্বত্ব কিনে নিয়ে উপন্যাসের উপরেই দুই খণ্ডের চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করে। ২০১৭ সালে ডিনিস ভিলেনিউভকে দু’টি ছবির জন্য পরিচালক হিসেবে চূড়ান্ত করা হয়। প্রথমে শুধুমাত্র একটি সিনেমার জন্য চুক্তি হলেও প্রথম কিস্তির সাফল্যের পর ওয়ার্নার ব্রোস পিকচার্স এবং লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ২০২১ সালের অক্টোবরে ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু করে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বুদাপেস্ট, ইতালি এবং আবুধাবিতে সিনেমার প্রধান ফটোগ্রাফি সম্পন্ন হয়।

ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে ডিউন-এর গল্পে মিথস্ক্রিয়া করেছে রাজনীতি, ধর্ম, বাস্থুসংস্থান, প্রযুক্তি ও মানবিক আবেগ। আর এর সবকিছু ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজ ঘিরে। গল্পের মূল চরিত্র পল অ্যাট্রেইডেস। এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তার জন্ম, যা পলের নিজেরই অজানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিয়ের বারডেমজেন্ডায়াজোশ ব্রোলিনটিমোথি চালামেটডিউনডিউন ২ডেভ বাউটিস্তাবাংলাদেশরেবেকা ফার্গুসনলিড বিনোদনশার্লট র‌্যাম্পলিংসিনেমাস্টিফেন ম্যাককিনলে হেন্ডারসনস্টেলান স্কারসগার্ডহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT