চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লীতে কেন স্মরণকালের ভয়াবহ এই বন্যা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবেলা করছে ভারতের দিল্লীর বাসিন্দারা। ধারণা করা হচ্ছে ভারী বৃষ্টিপাত, সেইসাথে দেশটির হরিয়ানার হাতনিকুন্ড ব্যারাজ থেকে পানি নিষ্কাশনই বন্যা পরিস্থিতির প্রধান কারণ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিন দিনের অবিরাম বৃষ্টির পর দিল্লী এখন চরম বন্যা সতর্কতামূলক অবস্থায় রয়েছে। স্থানীয় যমুনা নদীর পানির স্তর সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। গত মঙ্গলবার ২০৫ মিটার বিপদসীমা লঙ্ঘনের পর থেকে যমুনা নদীর পানির স্তর বাড়তে থাকে। আজ সকাল ৮টায়, পানির স্তর ছিল ২০৮ দশমিক ৪৮ মিটার। যা সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

দিল্লী এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত, সেইসাথে হরিয়ানার হাতনিকুন্ড ব্যারাজ থেকে পানি নিষ্কাশনই দিল্লীর বন্যা পরিস্থিতির প্রধান কারণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞদের মতে, দিল্লী যে সংকটের মুখোমুখি হচ্ছে তার পেছনে অন্যান্য বেশ কিছু কারণ থাকতে পারে।

হাতনিকুন্ড ব্যারাজ থেকে পানি নিষ্কাশনের প্রভাব

এবছর ভারতের হাতনিকুন্ড ব্যারেজ থেকে ছেড়ে আসা পানি দিল্লী পৌঁছাতে আগের বছরের তুলনায় কম সময় নিচ্ছে। এর প্রধান কারণ হতে পারে ভূমি দখল এবং পলি। আগে পানি প্রবাহের জন্য আরও জায়গা ছিল। এখন একটি সংকীর্ণ ক্রস সেকশনের মধ্য দিয়ে পানি যাচ্ছে।

এবছর হিমাচল প্রদেশে বর্ষা বড় ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছে, খুব ভারী বৃষ্টির কারণে ব্যারেজটি ভরাট হয়ে গেছে। রাজধানী থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে হরিয়ানার যমুনানগরের ব্যারাজের পানি দিল্লিতে যেতে প্রায় দুই থেকে তিন দিন সময় নেয়।

Reneta

ভারী বৃষ্টিপাতের প্রভাব

ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ এর ন্যাচারাল হেরিটেজ বিভাগের প্রধান পরিচালক মনু ভাটনগর, যমুনার পানি বৃদ্ধির প্রাথমিক কারণ হিসেবে স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতকে চিহ্নিত করেছেন।

তিনি বলেন, একই পরিমাণ বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে পতিত হলে তেমন কোনোও প্রভাব পড়েনা তবে এর থেকেও অল্প পরিমাণে বৃষ্টিপাত যদি অল্প সময়ের মধ্যে হয় তবে তা পানির ঢলের সৃষ্টি করতে পারে।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আজ ভারতের দিল্লীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশটিতে এই জাতীয় বিপর্যয় মোকাবেলা করার জন্য বিভিন্ন বাহিনীর প্রায় ১২টি দল ইতিমধ্যেই উদ্ধার কাজের জন্য মাঠে নেমেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারাবন্যাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT