চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে: ঢাবি ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি ভিসি বক্তৃতা দিচ্ছেন, প্রতিবন্ধকতা মোকাবেলা করে নির্বাচন হবে বলে আশ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আজ সোমবার ১ সেপ্টেম্বর রাত নয়টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মি. খান বলেন, যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।

Banglabid

তিনি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে আজকের হাইকোর্ট ও চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করেন। আইনিভাবে মোকাবেলায় ১২ সদস্যের আইনজ্ঞ প্যানেল করা হয়েছে বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া উল্লেখ করে মি. খান বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ, বহিস্থ- বহুমুখী বাধা – বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে যতটুকু আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার থেকে ভালো আছে। কারণ আমাদের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আছে।

মি. খান আরও বলেন, আমরা অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি। সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে নেমেছি। বাধা-বিপত্তি আছে। এবং এই যে মামলা–মোকদ্দমা হচ্ছে সেগুলোও আইনগতভাবে মোকাবেলা করছি এগুলোও এই বাধা-বিপত্তির অংশ।

Reneta

একইসাথে নির্বাচন স্থগিতের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে কোনো কোনো মাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবান্তর কথা-বার্তা বলা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদনির্বাচন
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT