চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের সিনেমার গান গাইলেন ডুয়া লিপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
ডুয়া লিপা শাহরুখের সিনেমার গানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা বিশ্বব্যাপী এক জনপ্রিয় নাম। সারা বিশ্বে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে এই গায়িকার। ভারতেও রয়েছে বিশাল ভক্তকুল। তাই ভারত ভ্রমণ বরাবরই পছন্দের তালিকায় থাকে গায়িকার।

শনিবার (৩০ নভেম্বর) মুম্বাই কনসার্ট করলেন ডুয়া লিপা। সেখানেই এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। বিশেষ করে শাহরুখ ভক্তরা। এদিন মঞ্চে শাহরুখের সিনেমার গান গাইলেন ডুয়া লিপা।

৩০ নভেম্বর মুম্বাইয়ে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানেই ডুয়া লিপা তার ‘লেভিটেটিং’ গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লাড়কি জো’ গানটির ম্যাশাপ বাজান। প্রসঙ্গত এই ম্যাশাপটি তার এক অনুরাগী প্রথমে বানিয়েছিলেন। যেটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়।

Banglabid

তা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এদিন এই গানে পারফর্ম করেন। আর সেই পারফরম্যান্সের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। শাহরুখ কন্যা সুহানা খান নিজেও এই ভিডিও শেয়ার করেছেন। ডুয়া লিপার এই ভিডিও শেয়ার করে একাধিক ইমোজি পোস্ট করেন সুহানা।

শনিবার মুম্বাইয়ে তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকাও হাজির ছিলেন। মঞ্চে ডুয়া লিপার ‘শাহরুখ স্পেশাল’ পারফরম্যান্সের সাক্ষী থাকলেন সবাই। ভক্ত-অনুরাগীরাও উচ্ছ্বাসে পাগলপ্রায়। রীতিমতো মুম্বাই কাঁপিয়ে গেলেন এই গায়িকা।

সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে ডুয়া লিপার ঝুলিতে। বিশ্বব্যাপী অগণিত ভক্তের পছন্দের তারকা ডুয়া লিপা নিজে শাহরুখ খানের বড় ভক্ত। ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন, তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।-এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টডুয়া লিপাব্রিটিশ গায়িকামুম্বাইলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT