চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় ঢাবি’র সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
ঢাবি সংঘর্ষের সময়ের ছবি, ছাত্র-ছাত্রী ও জনতা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার মধ্যরাতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাবির সোমবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।

আজ (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ধৈর্য ধরার অহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে।

সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে এলে ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেন। ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে এলে বাধার মুখে পড়েন তারা। এ সময় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী মিরপুর রোড সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইব্রিড ও অনুপ্রবেশকারীরা নয় আগামীতে বিএনপিকে নেতৃত্ব দেবে ত্যাগী নেতা কর্মীরা

পরবর্তী

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার

পরবর্তী
ব্যক্তির হাতে ডলার নোট গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার

বার্সা ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ গোলের জয়ে বার্সা কোচ বললেন ‘এমন ক্ষুধাই ভালোবাসি’

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT