চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত সাংবাদিকসহ অনেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A

রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ (১৩ অক্টোবর) সোমবার রাত দেড়টার দিকে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে থেকে সংঘর্ষের সূচনা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই উত্তেজনা রাত তিনটার দিকে পুলিশ এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহনেওয়াজ হলের সামনে থেকে শিক্ষার্থীদের একটি পক্ষ ইট-পাটকেল ছুঁড়ছে এবং কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ভাঙচুর করছে। ঘটনাস্থলে একপাশে ঢাবির শিক্ষার্থীরা, অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা—আর মাঝখানে উত্তেজনা প্রশমনে ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ইটপাটকেল নিক্ষেপের মধ্যেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাহনেওয়াজ হলের সামনে একটি ভ্রাম্যমাণ দোকান বসাতে গেলে ঢাবির শিক্ষার্থীরা বাধা দেয়। এই নিয়েই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় টেলিভিশন সাংবাদিক ফরহাদ আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা কলেজঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT