শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি, মূল ভবন ও সবুজ এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ভবন ও ক্যাম্পাসের দৃশ্য, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। 

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…