চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি’র চার অগ্রাধিকার কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাকে আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় ঢাকার সার্বিক পরিবেশ উন্নয়ন ও নাগরিক সেবা শক্তিশালী করার লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়।

নির্ধারিত কর্মসূচিগুলো হলো— ব্যাপক বৃক্ষরোপণ ও টেকসই সবুজায়ন কার্যক্রম, খালগুলোর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও প্রয়োজনীয় খনন, আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর ও সমন্বিত মশক নিধন কর্মসূচি।

এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশাসক বলেন, পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সময়োপযোগী প্রযুক্তি, দক্ষ জনবল ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

Reneta

সাম্প্রতিক সময়ে রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডিএসসিসি’র বিভিন্ন ওয়ার্ডকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ প্রেক্ষাপটে মশক নিধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে স্থানীয় সিভিল সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন ও ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধিদের সম্পৃক্ত করে, জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

সভায় সতর্ক করে জানানো হয়, নাগরিকদের সচেতন করার পরও যদি কারও অবহেলায় বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায় অথবা পরিবেশ দূষণের প্রমাণ মেলে, তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের প্রতি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি অবহেলার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে আমাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

ডিএসসিসি’র নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম আরও ঘোষণা করেন, আজ থেকে ডিএসসিসি’র সব নাগরিক সেবা সম্পূর্ণভাবে সচল ও নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।

এদিকে সকালে এক পৃথক কর্মসূচিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ধলপুরে ডিএসসিসি’র কেন্দ্রীয় মশার ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। এ সময় প্রশাসক মো. আব্দুস সালাম তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্ত্রী সংরক্ষণাগারের পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মশক নিধনে ব্যবহৃত ওষুধের গুণগত মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশনা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন সিটি-ক্লিন সিটিডিএসসিসিনগর ভবনমো. আব্দুস সালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT