চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীতে মাদক বহনকারীর ট্রলার ধাওয়া, নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৭ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নাফ নদীতে মাদক বহনকারীর ট্রলার ধাওয়া, পুলিশ সদস্যরা অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাদক বহনকারী ট্রলারকে ধাওয়া দেয়ার সময় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আব্দুস শফি (৪৫) নামে একজন নিহত হয়েছেন। 

এসময় জব্দ করা ট্রলার থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ওয়ার্ড পর্যায়ের যুবদলের এক নেতাকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানান, কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ।

Banglabid

নিহত আব্দুস শফি (৪৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে।

আটক হেলাল উদ্দিন টেকনাফের একই ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার নুরুল আমিনের ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন সাংগঠনিক কমিটির ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং জব্দ করা ট্রলারটির মালিক।

লেফটেন্যান্ট সাজ্জাদ বলেন, শনিবার সকালে নাফ নদীর শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকায় দিয়ে ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদক বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ট্রলারে থাকা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালানোর চেষ্টা করে।

Reneta

তিনি আরও বলেন, কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ট্রলার মালিককে হেলাল উদ্দিনকে আটক করা হয়। অভিযানকালে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টাকারি ব্যক্তিকে কোস্টগার্ড সদস্যরা মুর্মূষাবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, দুপুরের দিকে কোস্টগার্ড সদস্যরা ৪৫ থেকে ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারধাওয়ানাফ নদীনিহত ১মাদক বহনকারীর ট্রলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT