জনপদ

মানিকগঞ্জে স্কুল বাসে দুর্বৃত্তের আগুনের ৩ দিন পর দগ্ধ চালকের মৃত্যু

মানিকগঞ্জে স্কুল বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধ চালকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে স্কুল বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনের ঘটনার তিন দিন পর দগ্ধ চালক পারভেজ খানের (৪৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে সুমন খান বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান মারাত্মক ভাবে দগ্ধ হন।

খবর পেয়ে শিবলয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দগ্ধ পারভেজকে মানিকগঞ্জ সদরে জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার সকাল ৯ টার দিকে দগ্ধ চালক পারভেজ খানের মৃত্যু হয়।

নিহত পারভেজ খান সদর উপজেলার বাড়াইভিকড়া এলাকার আবুল হোসেন খানের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

বিষয়:স্কুল বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…