চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৭ দিনেই রেকর্ড গড়লো ‘দৃশ্যম ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির সাফল্য কীভাবে ধরে রাখতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করলো বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’।

মুক্তির শুরু থেকেই বক্স অফিস মাত করে আসছিল এই ছবি। আর এবার মুক্তির প্রথম সপ্তাহেই শত কোটির ক্লাবে প্রবেশ করে রেকর্ড গড়লো ছবিটি!

জানা গেছে, মুক্তির পর পুরো সপ্তাহ মিলিয়ে ছবিটি ১০৪ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছে। যা কিনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া চলতি বছরের হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকঙ্গো পিছনে ফেলে দিয়েছে!

শুধু তাই নয়, ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত ‘দৃশ্যম ২’ এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তিরও প্রস্তুতি শুরু করে ফেলেছেন এর নির্মাতা।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটলো। একই সঙ্গে ছবিটি মুক্তির পরে দর্শকদের প্রত্যাশা পুরণে সফলও হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম সমালোচকরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি।

Reneta

সূত্র: কইমই ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয়অজয় দেবগনঅভিনয়টাবুদৃশ্যম ২মালায়ালামশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT