চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দার ‘আম্মাজান’ মনিরা মিঠু, সঙ্গে শাহরিয়ার নাজিম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
বিনোদন
A A

২৩ বছর আগে ‘আম্মাজান’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত। সিনেমায় মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন শবনম ও মান্না। আজও চলচ্চিত্রটি দর্শক মনে দাগ কেটে আছে। এবার টিভি নাটকের জন্য নির্মিত হলো ‘আম্মাজান’।

মাইদুল রাকিবের পরিচালনায় এতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয়। আম্মাজান নিয়ে থাকছে একটি গানও। চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, ফিল্মি নাটক। ঈদের জন্য অসাধারণভাবে নির্মিত হয়েছে।

গত ঈদে ওটিটি কনটেন্ট ‘৭ নম্বর শুটিং ফ্লোর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেটি ছিল তার ‘কাম ব্যাক’ প্রজেক্ট। এবার ঈদে আম্মাজান দিয়ে আবার নাটকে দুর্দান্ত এক কামব্যাক হবে, এমনটাই মনে করেন তিনি।

Banglabid

জয় বলেন, ওটিটিতে আমি নিজেকে প্রমাণ দিয়েছি। মানুষ চমৎকারভাবে আমাকে ওয়েলকাম করেছেন যা ছিল আমার কাছে অকল্পনীয়। এই ঈদে এবার নাটকের জন্য আমার দ্বিতীয় পরীক্ষা। আমি ভালোভাবে স্টাডি করেই পরীক্ষা দিয়েছি, ফলাফল দর্শকদের হাতে।

‘আম্মাজান’ নাটকটি সাধারণ ভাবে পর্দায় তুলে আনা হয়েছে উল্লেখ করে জয় বলেন, প্রবাসীরা মা ও ছেলের ভালোবাসা মমতার গল্পে ‘আম্মাজান’ দেখার পর কাঁদবে। একটি গান রাখা হয়েছে মাকে নিয়ে সেটাও স্পর্শ করবে। যারা নাটক দেখে সাধারণ গল্প দেখতে পছন্দ করেন। আম্মাজান খুবই কমন গল্প। মা ও ছেলের ভালোবাসার গল্প। এর আগে সিনেমা হয়েছে এবার নাটক হলো।

জয় বলেন, আম্মাজান নিয়ে সিনেমা হয়েছে যেমন সত্য, আম্মাজানের প্রতি সবার ভালোবাসা আজীবন থাকবে এটাও সত্য।

Reneta

আম্মাজান’ ছবিতে আম্মাজান চরিত্রটি করেছিলেন শবনম। এবার করলেন মনিরা মিঠু। তিনি বলেন, ‘নাটকটিতে “আম্মাজান” সিনেমার একটা আবহ থাকলেও আম্মাজানের চরিত্রটি ঠিক আমার মতো করেই করেছি।

পরিচালক মাইদুল রাকিব জানান, আম্মাজান নামটাই শুধু ব্যবহার করা হয়েছে। নাটকটিকে নাটকের মত বানিয়েছি। মায়ের প্রতি একজন সন্তান কতটা ক্রেজি নতুন করে দেখিয়েছি। মা পাগল ছেলের বিভিন্ন দিক তুলে এনেছি। মা ও ছেলের ভালোবাসার গল্পই হচ্ছে আম্মাজান।

আম্মাজান নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচারের পর পাওয়া যাবে গোল্লাছুট এন্টারটেনমেন্টের ইউটিউবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আম্মাজানকাজী হায়াতছেলেমনিরা মিঠুমামান্নাশবনমশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT