চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

জর্ডানের আম্মানভিত্তিক ‘দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ প্রকাশিত ২০২৫ সালের এই তালিকায় ড. ইউনূস জায়গা করে নিয়েছেন।

প্রতি বছর ‘দ্যা মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে এমন ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করছেন।

এটিকে দুইভাগে ভাগ করা হয়েছে। সেখানে শীর্ষ ৫০ জনকে একটি তালিকায় রাখা হয়েছে। আর বাকি ৪৫০ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। শীর্ষ যে ৫০ জনের তালিকা করা হয়েছে সেখানে ৫০তম স্থানে আছেন ড. ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রোফাইন্যান্সের অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুপরিচিত. এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। তার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান, দরিদ্রদের ক্ষমতায়ন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে।

এই তালিকায় আরও রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল-হুসেইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্বরা।

ট্যাগ: ড. ইউনূসপ্রভাবশালী মুসলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে বাংলাদেশ

পরবর্তী

শুক্রবার খুলছে নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ

পরবর্তী
জাতীয় নাট্যশালা ভবনের প্রধান প্রবেশদ্বার ও স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার খুলছে নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ

একনেকের বৈঠকে বিভিন্ন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেকের বৈঠকে ৪ প্রকল্পের অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT