রাজনীতি

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দুই প্রভাবশালী নেতা ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া এই বৈঠকটি অনুষ্ঠিত হয় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে। এটি ছিল ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে অংশ নিতে তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় লন্ডনে নিজ বাসা থেকে রওনা হন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, চার দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজকের বৈঠক ঘিরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ড. ইউনূস তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…