বাংলাদেশ

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একসঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার ৩০ আগস্ট রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, ফোনালাপে শেহবাজ শরীফ সুবিধামত সময়ে ড. ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। ফোনালাপে বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শেহবাজ।

ফোনালাপে উভয় নেতা পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলে একমত প্রকাশ করেন। এ ছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও অভিমত প্রকাশ করেছেন।

বিষয়:অভিনন্দন ড. ইউনূস পাকিস্তান পাকিস্তানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…