জনপদ

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ছবি সংগৃহীত

দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিনি ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ঘোড়াঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেংগ্রাম এলাকায় অনুষ্ঠিত পথসভায় ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাকে জনসেবার সুযোগ দিন। আমি আপনাদের পাশে থেকে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ ও মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাসে বিশ্বাস করে। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:গণসংযোগ ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন পথসভা বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…