রাজনীতি

ঋণ খেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচনে দেখতে চাই না: নাহিদ ইসলাম

ঋণ খেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচনে দেখতে চাই না: নাহিদ ইসলাম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এক পক্ষীয় আচরণ করা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের আমরা এই নির্বাচনে দেখতে চাই না।

সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, সুষ্ঠু নির্বাচনের যে মাঠ থাকা প্রয়োজন সেই মাঠ আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপর বর্তাবে।

আগের নির্বাচনে জনগণের কোন আস্থা ছিল না দাবি করে নাহিদ বলেন, বিএনপি ও তার ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক ধরনের মব সৃষ্টি করেছে। আইনের প্রয়োগ সবার উপর সমানভাবে প্রয়োগ করা হোক।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি। বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নানা ধরনের নির্বাচনের বিল বোর্ড বিএনপি ব্যবহার করেছে। ইলেকশন কমিশন কোন শক্তির চাপে নতজানু হবে না আমরা সেই আশা করি।

নাহিদ বলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ, প্রশাসনকে একপক্ষীয় করাসহ এটা তারেক রহমানের পরিকল্পনা কিনা তা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোন সেটেল নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং নির্বাচন বাংলাদেশ করতে দেয়া হবে না। কমিশন এ ধরনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের মতো সফল নির্বাচন।

বিষয়:এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ড. মুহাম্মদ ইউনূস বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…