চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটের আঘাতে ক্ষতবিক্ষত ডোন্নারুমার মুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলায় দুই ফুটবলার সংঘর্ষে পড়ে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ লিগ-এ তে বড় আঘাত পেয়েছেন পিএসজি গোলরক্ষ জিয়ানলুইজি ডোন্নারুমা। মোনাকোর বিপক্ষে মুখে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান গোলরক্ষক। প্রতিপক্ষ খেলোয়াড়ের বুটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তার মুখের ডান পাশ।

মোনাকোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে পিএসজির ৪-২ গোলে জয়ের ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের ১৭ মিনিটেমোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে ডোন্নারুমার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন ডোন্নারুমা। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিঙ্গো চেষ্টা করেছিলেন ডোন্নারুমাকে টপকে যেতে। তবে তার বুটের তলার অংশ সরাসরি আঘাত হানে ডোন্নারুমার মুখে। তাতে পিএসজি গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ।

এই দুর্ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। পরে মাঠে ছেড়ে উঠে যান ডোন্নারুমা। এমন ফাউল করেও কোনো কার্ড দেখতে হয়নি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গোতে। কার্ড না দেখানোর সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মারকুইনহোস।

ক্ষোভ জানিয়ে মারকুইনহোস বলেছেন, ‘আমি জানি না রেফারি ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

কোচ লুইস এনরিক অবশ্য ভিন্ন কথা বলেছেন। রেফারির সিদ্ধান্তকেই মেনে নিয়েছেন। বলেছেন, ‘এটি রেফারির সিদ্ধান্ত। আমি কিছুই করতে পারি না, আমি অ্যাকশন দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যখন এমন একটি অ্যাকশন দেখেন তখন এটা সবসময়ই কঠিন। খেলোয়াড়রা আঘাত করতে চায় না। এই ধরনের ম্যাচে রেফারি করা কঠিন, আমি রেফারির কাজের কথা বলছি না।’

Reneta

ডোন্নারুমার চোটের হালনাগাদ জানিয়ে পিএসজি বলেছে, ‘ডোন্নারুমা আজ সন্ধ্যায় দলের সাথে প্যারিসে ফিরে এসেছেন। তার মুখের একাধিক জায়গা কেটে গেছে। আগামীকাল তার মেডিকেল পরীক্ষা করা হবে এবং বেশ কয়েক দিন বিশ্রাম নিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিএনরিকডোন্নারুমাপিএসজিমারকুইনহোসমোনাকোলিড স্পোর্টসসিঙ্গো
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT