চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির হয়ে ‘বিশ্বের সেরা লিগের’ জন্য প্রস্তুত দোন্নারুমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ইতালির ইউরোজয়ী গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইতালিয়ান তারকাকে ছেড়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। পাঁচ বছরের চুক্তিতে সিটিতে এসেছেন ২৬ বর্ষী দোন্নারুমা।

আন্তর্জাতিক বিরতির পর বৃহস্পতিবার সিটিজেন ডেরায় পুরো একটি দিন কাটিয়েছেন দোন্নারুমা। পরে জানিয়েছেন, ‘বিশ্বের সেরা লিগের’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি ৫৪ লাখ টাকায় সিটিতে এসেছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে দোন্নারুমা বলেছেন, ‘আমার ক্যারিয়ার এবং জীবনের নতুন একটি অধ্যায় এটি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলা আমার জন্য এক দুর্দান্ত আবেগ এবং আমি এ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি।’

‘সবসময় প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখে এসেছি, কারণ এটি বিশ্বের সেরা লিগ। একজন খেলোয়াড়ের জন্য, মনে করি প্রিমিয়ার লিগে সাফল্য অর্জন করা ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। তাই এখানে আসতে পেরে সত্যিই খুশি। এ ক্লাবের হয়ে মাঠে নামতে অধীর হয়ে আছি। যারা আমার চুক্তির জন্য অনেক চেষ্টা করেছেন, আশা করি সেই আস্থা ফিরিয়ে দিতে পারব।’

‘সিটি এমন একটি ক্লাব যা আমাকে সবসময় মুগ্ধ করেছে। সবসময় আনন্দের সাথে সিটিকে অনুসরণ করেছি। আমার চারপাশে সবকিছু দেখতে পাই, যেমন প্রশিক্ষণ কেন্দ্র এবং স্টেডিয়াম, তারা দুর্দান্ত।’

রোববার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে অভিষেক হতে পারে দোন্নারুমার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিদোন্নারুমাপিএসজিফ্রান্সম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের ইরান চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে ইসরায়েল

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসা

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT