চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির সাথে সম্পর্ক ছিন্ন হল দোন্নারুমার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইতালির ফুটবল গোলরক্ষক ডেনিয়েল রুগানি মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ানলুইজি দোন্নারুমা

মাসখানেক ধরে আলোচনায় জিয়ানলুইজি দোন্নারুমা ও পিএসজির সম্পর্কের শেষ আসন্ন। আলোচনা যেন বাস্তবের পথে! ইতালিয়ান গোলরক্ষককে ছেড়ে দিতে মন ঠিক করে ফেলেছে ক্লাবটি। চুক্তির মেয়াদ আরও একবছর আছে। ফরাসি জায়ান্টদের মতিগতি, এরমাঝেই দোন্নারুমা নতুন ঠিকানা খুঁজে নিলে আপত্তি নেই। তবুও চাহিদামতো বেতন বাড়ানোও হবে না।

বুধবার ইতালিতে উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। কোচ লুইস এনরিকে দলে রাখেননি দোন্নারুমার নাম। এটি একমাত্র পদক্ষেপ নয়, তাকে একাধিক প্রশিক্ষণ সেশন থেকেও দূরে রাখা হয়েছে।

ইতিমধ্যে দোন্নারুমার পরিবর্তে ২৩ বর্ষী ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে ৪০ মিলিয়ন ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৯ কোটি) দলে নিয়েছে পিএসজি। দোন্নারুমা আগে বেতন কাঠামো বাড়াতে চাইলেও নাকচ করে দেয় ক্লাবটি।

ফরাসি গণমাধ্যম বলছে, পিএসজি ২০-৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাচ্ছে ২৬ বর্ষী গোলরক্ষকের জন্য। তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের জুন পর্যন্ত, এরমধ্যে যদি কোন ক্লাব কিনতে আগ্রহী না হয়, তাহলে ২০২৬ সালের জুনের পর ফ্রি এজেন্টে হয়ে দল ছাড়বেন দোন্নারুমা।

ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং ম্যানচেস্টার সিটির নাম শোনা গেলেও এপর্যন্ত কোন আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইউনাইটেড বেশ আগে থেকেই দোন্নারুমাকে নজরে রেখেছে। প্রিমিয়ার লিগ তার সম্ভাব্য গন্তব্য, কারণ ইতালিতে কোন ক্লাব বছরে ১২ মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত নয়, এমন খবরও আসছে।

পিএসজি জানিয়েছে, দোন্নারুমা কোন ক্লাবে যাবেন বা তার ভবিষ্যৎ কোথায় হবে, সেটি তিনিই নির্ধারণ করতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিদোন্নারুমাপিএসজিম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT