চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ১২ এপ্রিল তিনি এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সব জাহাজকে আটকে দেবে যুক্তরাষ্ট্রের নৌসেনারা।

অবিলম্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এই নির্দেশ কার্যকর করতে বলেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ইরানের পর এবার হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, অবিলম্বে কার্যকর হওয়া এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে।

তিনি লিখেন, আমি নৌবাহিনীকে এই নির্দেশও দিয়েছি যে, আন্তর্জাতিক জলসীমায় থাকা যে জাহাজগুলো ইরানকে কোনও ধরনের টোল দিয়েছে, সেগুলোর প্রত্যেকটিকে খুঁজে বের করে আটকাতে হবে। যেসব জাহাজ অবৈধ ভাবে টোল দেবে, তারা গভীর সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না।

হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, সমুদ্রপথে কোথাও হয়ত কোনও মাইন পাতা আছে- এই অজুহাত দেখিয়ে ইরান হরমুজ প্রণালির দখল ধরে রেখেছে।

Reneta

তিনি ট্রুথ সোশালে লেখেন, হরমুজ প্রণালিতে ইরান যেসব মাইন পেতেছে, যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করার কাজ করবে।

তিনি লেখেন, ইরান আমাদের লক্ষ্য করে বা কোনও শান্তিপূর্ণ জাহাজ লক্ষ্য করে গুলি চালালে, আমরা তাদের উড়িয়ে দেব।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচল নিয়ে চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার মধ্যে হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছিল ইরান। পরে কিছু জাহাজকে হরমুজ পার হতে দিয়েছে ইরান।

তবে ট্রাম্প মনে করেন, ইরান হরমুজ প্রণালির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াত করা জাহাজগুলো থেকে ইরান বেআইনি ভাবে অর্থ নিচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালিহরমুজ প্রণালি অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT