আন্তর্জাতিক

পর্ণ তারকাকে ঘুষের মামলায় ট্রাম্পের সাজা, কারাগারে না পাঠানোর ইঙ্গিত

ডোনাল্ড ট্রাম্প আদালত মামলার সময় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প আদালত মামলার সময় বক্তৃতা দিচ্ছেন, যা বাংলাদেশের সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কে ঘুষের মামলায় সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১০ জানুয়ারি এই বিষয়ে আদেশ দেয়া হবে। এর দুই সপ্তাহের মধ্যেই তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

আজ ৪ জানুয়ারি শনিবার বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে ‘শর্তহীন খালাস’ দেয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি তার আদেশে লিখেছেন ট্রাম্প সশরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জয়কে তার বিরুদ্ধে থাকা মামলা বাতিলের জন্য ব্যবহার করতে উদ্যোগী হয়েছিলেন। তবে সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিচারকের ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, অবৈধ রাজনৈতিক হামলা। তিনি ওই মামলাকে একটি ‘সাজানো পরিহাস’ বলে বর্ণনা করেছেন।

পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিলো। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দিয়েছেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…