যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ ছাড়ার পরও অবৈধভাবে গোপন নথি রাখার অভিযোগ আদালতে অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মায়ামি আদালতে ট্রাম্পের হাজিরা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তবে শেষ পর্যন্ত কোনো জামানত বা বিধিনিষেধ আরোপ ছাড়াই আদালত প্রাঙ্গণ ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পরে নিউজার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্প তার মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ‘গুণ্ডা’ বলে উল্লেখ করেন।






