চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে মাথা নত করেছেন: জো বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্ভাব্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে এনে বলেন, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করেছেন। তবে আমি মাথা নত করব না।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৭ মার্চ স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে জো বাইডেন এ কথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি অনেক বছর ধরে রিপাবলিকান পার্টির বন্ধু (ডোনাল্ড ট্রাম্প) এবং অন্যান্যদের কাছ থেকে শুনেছেন যে চীনের অগ্রগতি হচ্ছে, আর আমেরিকা পিছিয়ে পড়ছে। আসলে তারা বিষয়টি উল্টা করে দেখছেন। আমেরিকা এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি বিশ্বের সেরা অর্থনীতি। আমি দায়িত্ব নেয়ার পর আমাদের দেশজ উৎপাদন বেড়ে গেছে। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি এক দশকের বেশি সময়ে সবচেয়ে কম। আমরা চীনের অর্থনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি।

ভাষণে গাজায় মানবিক সহায়তার জন্য বাইডেন নতুন একটি উদ্যোগ ঘোষণা করেন। তিনি বলেন, আজ আমি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, ভূমধ্যসাগরে গাজা উপকূলে অস্থায়ী জেটি স্থাপন করার জন্য যেখানে খাবার, পানি, ওষুধ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র বহনকারী বড় জাহাজ ভিড়তে পারবে। এই অস্থায়ী জেটির ফলে, বিশাল পরিমাণ মানবিক সাহায্য প্রতিদিন গাজায় ঢুকতে পারবে। তিনি বলেন, তবে কোন আমেরিকান সৈন্য ওই ভূখণ্ডে নামবে না।

প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গে বলেন, হামাস এই যুদ্ধ শেষ করতে পারে। জিম্মিদের মুক্তি দিয়ে, অস্ত্র সমর্পণ করে এবং ৭ অক্টোবর হামলার সাথে জড়িতদের ধরিয়ে দিয়ে। তিনি বলেন, এই সঙ্কট শুরু হয় ৭ অক্টোবর, হামাস সন্ত্রাসী গোষ্ঠীর হত্যাযজ্ঞের মধ্য দিয়ে।

তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার ইসরায়েলের আছে। বাইডেন আরও বলেন, হামাস বেসামরিক লোকজনের মাঝে লুকিয়ে থাকে এবং কাজ চালায়, তাই ইসরায়েলের ওপর বাড়তি দায়িত্ব আছে। তবে ইসরাইলের মৌলিক দায়িত্বও রয়েছে, গাজার নিরীহ জনগোষ্ঠীকে নিরাপদ রাখার। তিনি জানান, যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য, যেটা অন্তত ছয় সপ্তাহ স্থায়ী হবে।

Reneta

বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দেশে-বিদেশে গণতন্ত্র আক্রমণের মুখে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করে ইউরোপ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। যদি কেউ মনে করেন যে পুতিন ইউক্রেনেই থামবে তাহলে আমি তাদের নিশ্চিত করে বলতে পারি, তিনি থামবেন না। তিনি বলেন, কিন্তু আমরা যদি ইউক্রেনের পাশে থাকি এবং নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র সরবরাহ করি, তাহলে ইউক্রেন পুতিনকে থামাতে পারবে। ইউক্রেন শুধু সেটাই চাচ্ছে। তারা আমেরিকান সৈন্য চাইছে না।

প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে নারী অধিকার, বিশেষ করে গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। এই বিতর্কের মূলে রয়েছে ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত, যেটা ‘রো বনাম ওয়েড’ নামে পরিচিত। এই রায় আমেরিকান নারীদের কিছু বিধি-নিষেধের মধ্যে গর্ভপাতের সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়। কিন্তু ২০২২ সালের জুন মাসে সুপ্রিম কোর্ট ‘রো বনাম ওয়েড’ মামলার রায় নাকচ করে দেয়। তিনি বলেন, আবারো নির্বাচিত হলে আমি ‘রো বনাম ওয়েড’ আবার দেশের আইন হিসেবে প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, আমার জীবন আমাকে শিখিয়েছে স্বাধীনতা আর গণতন্ত্রের ওপর আস্থা রাখতে। যে মৌলিক মূল্যবোধ আমেরিকাকে সংজ্ঞায়িত করে, সেই সততা, আত্মসম্মান, সমতার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ে তোলা। সবাইকে সম্মান করা। সবাইকে ন্যায্য সুযোগ দেয়া। ঘৃণাকে কোন নিরাপদ স্থান না দেয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT