বিনোদন

রণবীর সিং নয়, ‘ডন থ্রি’ এর জন্য ফারহানের পছন্দ ছিল রণবীর কাপুরকে

দুই পুরুষ একসঙ্গে বসে, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুরুষ একসঙ্গে বসে, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ডন ৩’-তে ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিং-কে। তবে শাহরুখ সরে যাওয়ার পর এই চরিত্রে ফারহান আখতারের প্রথম পছন্দ ছিল রণবীর কাপুর।

রণবীর সিং-এর আগে ফারহান আখতার চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন বলিউডের আরেক তারকা অভিনেতা রণবীর কাপুরের কাছে। কিন্তু রণবীর কাপুর এ প্রস্তাব ফিরিয়ে দেন। পরে নতুন ডন হতে রাজি হন রণবীর সিং।

ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘ডন ৩’। কয়েক বছরের অপেক্ষার পর গত বছর নির্মাতা দর্শকদের জানান ‘ডন থ্রি’-এর খবর।

ডন চরিত্রে শাহরুখ থাকছেন না শুনে হতাশ হয়েছেন ভক্তরা। ডন চরিত্রে রণবীর সিং থাকছেন এই ঘোষণা দেয়ার পর শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

গত বছর আগস্টে রণবীর সিং ইনস্টাগ্রামে ‘ডন ৩’র টিজার ভিডিও প্রকাশ করেন। ভিডিওর শেষদিকে নিজেকে ‘ডন’ হিসেবে পরিচয় করিয়ে দেন।

১৯৭৮ সালে অ্যাকশন-ক্রাইম ঘরানার ছবি ‘ডন’-এ মূল চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। ২০০৬ সালে ফারহান আখতার একই নামে ছবিটির রিমেক বানান। ‘ডন’ হয়ে পর্দায় হাজির হন শাহরুখ খান। ব্যবসাসফল এই ছবিটির সিকুয়েল ‘ডন টু’ মুক্তি পায় ২০১১ সালে। তারপর থেকেই তৃতীয় কিস্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। অবশেষে ফারহান আখতার গত বছর ‘ডন থ্রি’র কাজ শুরুর ঘোষণা দেন।

সূত্র: কইমই

বিষয়:রণবীর কাপুর রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…