বিনোদন

শাহরুখ নয় রণবীরই ডন, প্রকাশ্যে টিজার!

রণবীর কাপুর ডন চরিত্রে, সানগ্লাস পরা, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর কাপুর ডন চরিত্রে, সানগ্লাস পরা, সিনেমার দৃশ্য, যা শাহরুখ খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ডন থ্রি’-তে ‘ডন’ কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। ফারহান আখতার গতকালই জানিয়েছিলেন ‘ডন’ চরিত্রে এবার শাহরুখ নয়, অভিনয় করবেন রণবীর সিং। বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার। টিজারে রণবীর সিংকে দেখা গেল ‘ডন’ রূপে।

‘ডন থ্রি’ -এর টিজার শেয়ার করে ফারহান লিখেছেন, ‘নতুন যুগ শুরু হচ্ছে, ডন থ্রি।’ ছবিটি পরিচালনা করবেন ফারহান নিজেই।

টিজারের শুরুতে দেখা যায় একটি বহুতলের ভবনের একটি ফ্ল্যাটে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, ‘যেই বাঘ ঘুমাচ্ছে সে কবে জেগে উঠবে তা সবাই জানতে চায়। তাদের বলে দিন আমি আবার জেগে উঠেছি। আমার শক্তি ও ক্ষমতা দেখাতে। মৃত্যু নিয়ে খেলার জীবন আমার, জেতাই আমার কাজ। আপনারা তো জানেনই আমার নাম। ১১ দেশের পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু ধরতে পেরেছে কে? আমি ডন!’

‘ডন’ চরিত্রে শাহরুখকে না পেয়ে ভক্তরা বেশ হতাশ। তবে রণবীরের লুক দেখে অনেকেই মনে করছেন ‘ডন’ চরিত্রটির প্রতি অবিচার করবেন না রণবীর।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি।’

বিষয়:ডন থ্রি রণবীর সিং শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…